ইউরিয়া একটি সাদা ও দানাদার রাসায়নিক পদার্থ; যা সাধারণত কৃষিক্ষেত্রে নাইট্রোজেন সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইট্রোজেন সার। ইউরিয়া সারের উপাদান হলো—নাইট্রোজেন থাকে ৪৬%। এটি একটি উচ্চ নাইট্রোজেনযুক্ত সার, অর্থাৎ ১০০ কেজি ইউরিয়ায় প্রায় ৪৬ কেজি নাইট্রোজেন থাকে। ইউরিয়া সার একটি জনপ্রিয় নাইট্রোজেন ভিত্তিক রাসায়নিক সার, যা ফসলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এটি কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যবহারে পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।
নিজস্ব উৎপাদন ও আমদানি নির্ভরতা
বাংলাদেশে প্রতিটি বছরে ২.৬-২.৭ মেট্রিক টন ইউরিয়া ব্যবহার হয়, যার মাত্র প্রায় ০.৫ মেট্রিক টনই উৎপাদিত হয় দেশে। বাকি প্রায় ৮০% (১.৬৬ মেট্রিক টন) আমদানির ওপর নির্ভর করে। বর্তমান দর অনুযায়ী এর অর্থনৈতিক মূল্য প্রায় ৪৪-৪৫ হাজার কোটি টাকা। নিচে ইউরিয়া সারের পরিবেশগত প্রভাব বিস্তারিত ব্যাখ্যা করা হলো।
মাটির গুণাগুণ নষ্ট হওয়া
ইউরিয়া সারে উচ্চমাত্রায় নাইট্রোজেন থাকে, যা মাটিতে জমে গিয়ে মাটির পিএইচ পরিবর্তন করে। অতিরিক্ত ইউরিয়া ব্যবহারে মাটির জৈব উপাদান কমে যায়, মাইক্রোবিয়াল (অণুজীব) জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘমেয়াদে মাটি শক্ত হয়ে যায় ও উর্বরতা কমে যায়।
ফসলের ক্ষতি
অধিক পরিমাণ ইউরিয়া ব্যবহার ক্ষতিকর। পোকামাকড় আক্রমণ বেশি করে, রোগ বালাই বেশি হয়, সর্বশেষ ফলন কমে যায়।