• [english_date] , [bangla_date] , [hijri_date]

টানা বাড়তি দরের রেকর্ড ভাঙার পর কিছুটা কমলো স্বর্ণের দাম

devteam
প্রকাশিত October 23, 2025
টানা বাড়তি দরের রেকর্ড ভাঙার পর কিছুটা কমলো স্বর্ণের দাম

অরুণিমা রিপোর্ট

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর এবার ভরি প্রতি প্রায় সাড়ে আট হাজার টাকা কমলো স্বর্ণের দাম।

বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য প্রতি গ্রাম (১১.৬৬ গ্রাম = ১ ভরি) ১৭ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের মূল্য ভরি প্রতি দুই লাখ ১৭ হাজার ৩৩২ টাকা। নতুন করে দাম নির্ধারণের পর যার মূল্য দাঁড়াবে দুই লাখ ৯ হাজার টাকার আশপাশে।

গত ক’দিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছিল। অবশেষে যার ইতিবাচক প্রভাব পড়লো দেশের বাজারে। যদিও আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম অনেকটাই বেশি।