বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ)এর আয়োজনে ‘আলোকিত সমাজ গড়তে আমাদের ভ‚মিকা শীর্ষক আলোচনা, স্বীকৃতি স্বরূপ ‘বাসপ পুরস্কার’-২০২৫ প্রদান, কবি রানা হোসেন সম্পাদিত কাব্যগ্রন্থ ‘একগুচ্ছ পঙ্ক্তিমালা’ মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গত ১৯ অক্টোবর, রোববার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বাসপের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক বাংলাদেশ কলেজ শি¶ক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক এ. কে. এম আব্দুল আঊয়াল। সভাপতিত্ব করেন বাসপের চেয়ারম্যান ও নির্মাতা কবি রানা হোসেন। উদ্ধোধক হিসেবে ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ও সম্পাদক, জি-লাইন ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোঃ মোজাহার আলী, অ্যাডভোকেট লতিফুর রহমান,রাজনীতিবিদ আমান সোবাহান ।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ বছর ১৫ ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ‘বাসপ পুরস্কার’-২০২৫।