বিনোদন প্রতিবেদক
‘বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল- আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিয়ে বিষয়ক বিভিন্ন জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আমার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।’
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজের বিয়ের খবর জানিয়ে এসব কথা জানান অভিনেত্রী শবনম ফারিয়া।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় পাঁচ বছর পর পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া।