বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক ফরহাদ মজহার বলেছেন,
মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। এই সরকার আসার পরে ফৌজদারি অপরাধে অপরাধীদের বিচার আওতায় এনেছে, এ ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। কুমিল্লার ঘটনায় স্থানীয় প্রশাসন যে ভূমিকা রেখেছে, এটা খুব লজ্জাজনক। যার যার ধর্ম রক্ষা করা এবং নিশ্চিত করার দায়িত্ব এ সরকারের।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাববৈঠকীর আয়োজনে মাজারে হামলার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ফরহাদ মাজহার বলেন, কবর থেকে লাশ উত্তোলন করে জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনূসের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ন হয়েছে। কি কারণে এই সরকার মাজার ভাঙার ব্যাপারে কোনো পদক্ষেপ দিচ্ছে না আমরা জানি না। আমাদের সন্দেহ হচ্ছে ধর্মকে আন্তর্জাতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
বর্তমানে ইসলামকে একটি খারাপ ধর্মে রূপান্তরিত করার অপচেষ্টা চলছে মন্তব্য করে এই চিন্তাবিদ বলেন, ডক্টর ইউনুসকে বলবো, আপনি জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন রোহিঙ্গাদের ন্যায় বিচারের জন্য। আশা করি আপনার দেশের নির্যাতিত মানুষের কথাও বলবেন।
ফরহাদ মাজহার বলেন, আমাদের দেশের ইস্যুর চেয়ে রোহিঙ্গা ইস্যু বড় কিছু না। আমরা স্বরাষ্ট্র, ধর্ম, সংস্কৃতি, আইন, এই চারজন উপদেষ্টার কাছে একটা কমিটি নিয়ে যাব মাজার সংস্কার করার জন্য।
সমাবেশে উপস্থিত ছিলেন, বাউল শিল্পী মহারাজ আবুল সরকার, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এ্যাড.দেলোয়ার হোসেন, সুজন সরকারসহ প্রমুখ।